Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারীকে গ্রেপ্তার

BN DESK
01 September 2026, 08:17 PM পড়তে ১ মিনিট
ফেনীতে ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারীকে গ্রেপ্তার

ফেনীতে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।  

আজ রবিবার (১৭ নভেম্বর) বেলা পৌনে বারোটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেরপ্তারকৃত ওই ব্যক্তির নাম দ্বিজেন ধর। তিনি চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে। 

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে জুতার মধ্যে কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ১০টি বার উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত সোনার ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানায় চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলেন। তিনি বিগত দিনেও এমন কারবার করেছেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার হাবিবুর রহমান।

এলাকা: ফেনী ফেনী সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারীকে গ্রেপ্তার

B
BN DESK | 17 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার