Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

BN DESK
03 April 2026, 07:39 PM পড়তে ১ মিনিট

ফেনীতে ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন।

জায়লস্করস্থ সদর দপ্তরে মাদকগুলোবৃহস্পতিবার দুপুরে  ধ্বংস করা হয় এসব মাদক। মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

অনুষ্ঠানে বিজিবি ফেনী ব্যাটালিয়ন বিগত ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় জব্দকৃত মাদকদ্রব্য- ৩,৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২,০৯৭ বোতল ফেন্সিডিল, ৩০৬ ক্যান, ৭৬৫ বোতল বিয়ার, ২৩০ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১,২২,৭০৯ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কোটা মাদক ও ১ লিটার বাংলা মদ ধ্বংস করা হয়েছে।
এছাড়াও মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান, এডি মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট চয়ন বড়ুয়া, ফেনী কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা বিকাশ সরকার, ফেনী র‌্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান, ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার