Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীর দুই সীমান্ত দিয়ে ২৪ জন নারী-শিশুকে পুশ-ইন 

BN DESK
02 September 2026, 05:15 AM পড়তে ১ মিনিট
ফেনীর দুই সীমান্ত দিয়ে ২৪ জন নারী-শিশুকে পুশ-ইন 

নিউজ ডেস্ক:  ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর এবং ফুলগাজীর খেজুরিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। 

বৃহস্পতিবার (২২ মে) ভোরে এই পুশ-ইনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোররাতে ছাগলনাইয়া উপজেলার যশপুর এবং ফুলগাজীর খেজুরিয়া সীমান্ত দিয়ে এই ২৪ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) হাতে তুলে দেন।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায়শই বিভিন্ন সীমান্ত দিয়ে এ ধরনের পুশ ইন কার্যক্রম চালায় বিএসএফ। এতে মানবিক সংকটের পাশাপাশি কূটনৈতিক জটিলতাও তৈরি হচ্ছে।

এলাকা: ফেনী ছাগলনাইয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীর দুই সীমান্ত দিয়ে ২৪ জন নারী-শিশুকে পুশ-ইন 

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার