Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীর পৌর কাউন্সিলর খালেদ খান গ্রেফতার

BN DESK
02 September 2026, 05:03 AM পড়তে ১ মিনিট
ফেনীর পৌর কাউন্সিলর খালেদ খান গ্রেফতার

ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর খালেদ খান পাঠানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় খালেদ খান পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি আরব থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বছরের ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে, সেই মামলায় খালেদ খান পাঠান এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।’

প্রসঙ্গত, ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের হামলার ঘটনায় ৯ শিক্ষার্থী নিহত এবং অনেকে আহত হন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলায় খালেদ খান পাঠান এজাহারভুক্ত আসামি।

এলাকা: ফেনী ফেনী সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীর পৌর কাউন্সিলর খালেদ খান গ্রেফতার

B
BN DESK | 15 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার