Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত গ্রেফতার

BN DESK
02 September 2026, 04:45 AM পড়তে ১ মিনিট
ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত গ্রেফতার

নিউজ ডেস্ক:  ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধুপুর জামাল উদ্দিন ভূঁইয়া বাড়ি থেকে যুবলীগের কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

শাখাওয়াত হোসেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার।


পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় ১২ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার ২১ নম্বর আসামি যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, শাখাওয়াত ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

এলাকা: ফেনী ফেনী সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত গ্রেফতার

B
BN DESK | 18 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার