Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

BN DESK
02 September 2026, 04:37 AM পড়তে ১ মিনিট
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এক কোটি ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ এবং এই ঘটনায় দুইজনকে আটক করেছে বিজিবি।
 
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফেনীস্থ ৪ বিজিবির ব্যাটেলিয়ান সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এ সব মালামাল জব্দ ও আসামিদের আটক করে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে পরশুরাম, ছাগলনাইয়া ও জোরারগঞ্জ উপজেলার মজুমদার হাট, দেবপুর, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা বিজিবি সদস্যরা। অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গাঁজা, হুইস্কি, নৌকা এবং পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।

অভিযানে ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মৃত আবু আহম্মদ আকাশের ছেলে মো. নজরুল ইসলাম (২৭) ও ভোলার চরফ্যাশন থানার নুরাবাদ গ্রামের মো. বসির উদ্দিনের ছেলে মো. রবিউল হাসানকে (২৬) আটক করা হয়।

সূত্র আরও জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের ও জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার