Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

BN DESK
02 September 2026, 05:22 AM পড়তে ১ মিনিট
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গরু জব্দ করেছে বিজিবি।

বুধবার ৪ বিজিবির সদস্যরা নিয়মিত টহলের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং গরু জব্দ করা হয়।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়নের অভিযান চলমান থাকবে এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার