Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ ইন করলো বিএসএফ

BN DESK
02 September 2026, 05:15 AM পড়তে ১ মিনিট
ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ ইন করলো বিএসএফ

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করেন।

আটকদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে ৬টি পরিবারের ২৪ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। 

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পুশ ইন করা ১৩ শিশুসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ ইন করলো বিএসএফ

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার