Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

BN DESK
02 September 2026, 11:16 AM পড়তে ১ মিনিট

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী অংশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নদীতে লাফ দিয়ে বেঁচে যাওয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাকে ট্রাকচালক বলে ধারণা করা হচ্ছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চালকের হেলপার নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি নদীতে ডুবে গেছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে। তবে নিয়ম অনুযায়ী রাতে ডুবুরি দল কাজ না করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে ২৬ জনের মৃত্যু হয়।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার