Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফের অবনমন হামজার লেস্টার সিটি’র

BN DESK
02 September 2026, 05:05 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের অন্যতম হতাশাজনক মুহূর্তের মুখোমুখি লেস্টার সিটি। মঙ্গলবার হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে আনুষ্ঠানিকভাবে লিগ ওয়ানে অবনমন নিশ্চিত করেছে হামজা চৌধুরীর দল। মাত্র ১০ বছর আগে যারা প্রিমিয়ার লিগ জিতেছিল, সেই ক্লাব এখন টানা দুইবার অবনমনের তিক্ত অভিজ্ঞতা পেল।

কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচে প্রথমে এগিয়ে যায় হাল সিটি, গোল করেন লিয়াম মিলার। পরে জর্ডান জেমস এবং লুক থমাস দ্রুত দুটি গোল করলে ঘুরে দাঁড়ায় লেস্টার। তবে দ্বিতীয়ার্ধে ওলি ম্যাকবার্নি হালকে সমতায় ফেরান, যা লেস্টারের অবনমন নিশ্চিত করে। সমর্থকদের ক্ষোভ ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শুরুর আগেই খেলোয়াড়দের উদ্দেশে দুয়োধ্বনি শুরু হয় এবং শেষ বাঁশির পর ‘তোমরা এই জার্সি পরার যোগ্য নও’ স্লোগান দিতে থাকেন সমর্থকরা। ক্লাবের মালিক আইয়াওয়াত শিভদ্ধনাপ্রভার বিরুদ্ধেও ‘গেট আউট অফ আওয়ার ক্লাব’ স্লোগান দেন তারা।

একসময় ক্লদিও রেনিইরির অধীনে ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়, পরে এফএ কাপ (২০২১) এবং ইউরোপীয় প্রতিযোগিতায় সাফল্য-সবই এখন অতীতের স্মৃতি। সাম্প্রতিক মৌসুমগুলোতে ধারাবাহিক অবনতি ক্লাবটিকে গভীর সংকটে ফেলেছে। এই মৌসুমে খরচের নিয়ম ভঙ্গ করায় ছয় পয়েন্ট কাটা যায় লেস্টারের, যা তাদের অবস্থাকে আরও কঠিন করে তোলে। শেষ ১৮ ম্যাচে মাত্র একটি জয় পাওয়ায় অবনমন প্রায় অনিবার্য হয়ে পড়ে।

ম্যাচ শেষে ক্লাব চেয়ারম্যান আইয়াওয়াত এক বিবৃতিতে দায় স্বীকার করে বলেন, ‘এই অবনমনের সম্পূর্ণ দায় আমার। সমর্থকদের হতাশার জন্য আমি দুঃখিত। আমরা আবার ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’

১৪২ বছরের ইতিহাসে লেস্টার সিটি মাত্র দ্বিতীয়বারের মতো তৃতীয় স্তরে নামল। ইংলিশ ফুটবলের আর্থিক কাঠামো অনুযায়ী, এই অবনমন ক্লাবের আয়েও বড় ধাক্কা দেবে। কোচ রোয়েট বলেন, ‘সমর্থকদের ক্ষোভ স্বাভাবিক। তারা ক্লাবকে ভালোবাসে এবং এর চেয়ে ভালো কিছু প্রাপ্য। এখন সামনে তাকিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সময়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ফের অবনমন হামজার লেস্টার সিটি’র

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার