Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফের কপিল শর্মার ক্যাফের পাশে গুলিবর্ষণ, প্রাণনাশের হুমকি

BN DESK
03 September 2026, 12:40 PM পড়তে ১ মিনিট

কানাডায় জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফের ঠিক পাশেই এক ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিতর্কিত লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

একইসঙ্গে কপিল শর্মা ও ক্যাফে মালিককে প্রাণনাশের হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের ‘চাই সুট্টা বার’ নামক একটি ক্যাফেতে, যা কপিল শর্মার মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’র একদম পাশেই অবস্থিত।

‘টাইসন বিষ্ণোই জোরা সিন্ধু’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয়, তাদের নির্দেশ অমান্য করলে কপিল শর্মার রেস্তোরাঁর পরিণতিও একই হবে। তবে আইনিভাবে এই পোস্টের সত্যতা বা বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি সম্পৃক্ততা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগেও কপিল শর্মার এই ব্যবসা প্রতিষ্ঠানটি একাধিকবার হামলার শিকার হয়েছে। ২০২৪ সালের আগস্টে উদ্বোধনের কয়েকদিন পরই সেখানে খলিস্তানি সমর্থকরা হামলা চালায়। এরপর ২০২৫ সালের জুলাই, আগস্ট ও অক্টোবর মাসে ধারাবাহিকভাবে তিনবার বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে ক্যাফেটি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ফের কপিল শর্মার ক্যাফের পাশে গুলিবর্ষণ, প্রাণনাশের হুমকি

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার