Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফের ‘বাহুবলী’ হয়ে পর্দায় আসছেন প্রভাস

BN DESK
10 October 2025, 03:38 AM পড়তে ১ মিনিট
ফের ‘বাহুবলী’ হয়ে পর্দায় আসছেন প্রভাস

বিনোদন ডেস্ক : ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী দ্য বিগিনিং’। এর পরে ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী দ্য কনক্লুশন’। ১০ বছর পরে মুক্তির পথে এসএস রাজামৌলীর ছবি ‘বাহুবলী দ্য এপিক’। একেবারে আনকোরা ভাবে এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে।

তবে প্রথম ও দ্বিতীয় দুটি অংশের সঙ্গেই বোনা হয়েছে এই ছবির যোগসূত্র। তবে এই ছবি ছ’ঘণ্টা দৈর্ঘ্যের হবে না বলেই জানা গিয়েছে। মঙ্গলবার এই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে আনেন নির্মাতারা। ‘বাহুবলী ১’ ও ‘বাহুবলী ২’-এর থেকে বেশকিছু দৃশ্য ধরা পড়েছে এই ঝলকে। ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। প্রভাসকে ফের সেই সাজে দেখে তারা আর তর সইতে পারছেন না। তাদের অনুমান, এই ছবি বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙেচুরে দেবে।

‘বাহুবলী’র প্রথম দু’টি অংশ ফের মুক্তি পাবে কি না তা নিয়ে জল্পনা ছিল। তাই এক অনুরাগী লিখেছেন, ‘পুনরায় আর মুক্তি দিতে হবে না। কারণ রাজা বাহুবলী এ বার নিজেই আসছে।’ আর এক অনুরাগী লিখেছেন, ‘আমি নিশ্চিত, ২০০ কোটি টাকার সীমা ছাড়িয়ে ফেলবে এই ছবি।’ ‘বাহুবলী ১’ বক্স অফিসে ৬৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। কিন্তু দ্বিতীয় অংশটি আলোড়ন ফেলে দিয়েছিল বক্স অফিসে। ১৭৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ফের ‘বাহুবলী’ হয়ে পর্দায় আসছেন প্রভাস

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার