Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

BN DESK
02 September 2026, 07:31 AM পড়তে ১ মিনিট
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিফাত মোল্লা (২৫) ও মাসুম বেগ (২৫)।

নিউমার্কেট থানা সূত্র জানায়, এক ব্যক্তি তার মোবাইল ফোনে ফেসবুক ব্রাউজ করার সময় ‌‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামের পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনের আকর্ষণে তিনি পেজে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করেন। কল করে যোগাযোগের এক পর্যায়ে ইলিশ মাছ কেনার জন্য তিনি মোবাইল ব্যাকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে প্রতারকরা ওই ব্যক্তির কাছ থেকে দুই লাখের বেশি টাকা হাতিয়ে নেয়।

পরে এই ঘটনায় তিনি বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বুধবার সন্ধ্যায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে এবং বৃহস্পতিবার ভোরে মাসুম বেগকে কালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার