Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেসবুকে প্রেমিকের দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

BN DESK
02 September 2026, 05:47 PM পড়তে ১ মিনিট
ফেসবুকে প্রেমিকের দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

মফস্বল ডেস্ক: রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাত্র ১২ দিনের পরিচয়ে প্রেমের সম্পর্কের জেরে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী।এ ঘটনায় বুধবার (২৫ ডিসেম্বর) ভুক্তভোগীর বাবা ৪ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাবুর ছেলে মো. সোহান (১৬), দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের নজরুল ইসলামের ছেলে সালমান মাহিন (১৬) ও দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে সজিব অমিত (১৯)। এ ঘটনায় পলাতক রয়েছেন বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের আলোকের ছেলে রাশেদ (২০)।ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ছাত্রীর সঙ্গে সদর উপজেলার বরাট ইউনিয়নের বাবুর ছেলে সোহানের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে মেয়েটিকে দেখা করতে বলে ওই কিশোর। ১৮ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার ভবদিয়া পার্কে তারা দেখা করে। পরে সেখান থেকে কৌশলে তাকে একটি বাড়িতে নিয়ে যায় ওই কিশোরসহ তার তিন সহযোগী। সেখানে আটকে রেখে মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মেয়েটিকে জেলা শহরের বড়পুল এলাকায় রেখে পালিয়ে যায় ওই কিশোর। এরপর মেয়েটি তার বাড়িতে গিয়ে সব কিছু খুলে বলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মেয়েটির জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে। তার ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন হয়েছে। গ্রেপ্তার ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফেসবুকে প্রেমিকের দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

B
BN DESK | 26 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার