Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

BN DESK
10 October 2025, 12:11 PM পড়তে ১ মিনিট
ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে টঙ্গীতে নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে প্রেমের অভিনয়কারী সাবিনা (৪৫) পলাতক রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আশামনি, শেখ ফরিদ, জহিরুল ইসলাম, জাবেদ হোসেন সবুজ, লাভলু মিয়া, মো. বশির। 

ভুক্তভোগী সুজন বেপারী জানান, আমি ঢাকার নবাবগঞ্জে ব্যবসা করি। এক মাস আগে ফেসবুকে পরিচয় হয় সাবিনা নামে এক নারীর সঙ্গে। পরিচয়ের পর থেকে সে প্রায়ই আমাকে টঙ্গীতে দেখা করার প্রস্তাব দেয়। 

একপর্যায়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমি টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় পৌঁছলে অভিযুক্তরা কৌশলে আমাকে অপহরণ করে গোপালপুরের নর্দান গার্মেন্টের গলির দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়। 

সেখানে তারা আমাকে আটক করে মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নেওয়ার পর মারধর শুরু করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

এক পর্যায়ে স্থানীয়রা ৯৯৯ কল দেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ফেসবুকে বন্ধুত্বের আড়ালে সংঘবদ্ধ চক্রটি এ ধরনের প্রতারণা ও অপহরণের সঙ্গে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে। 

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার