Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেসবুকে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক দাবি; এসিল্যান্ডকে অব্যাহতি

BN DESK
04 September 2026, 11:55 PM পড়তে ১ মিনিট
ফেসবুকে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক দাবি; এসিল্যান্ডকে অব্যাহতি

নিউজ ডেস্ক:  শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে দায়িত্ব থেকে প্রাথমিকভাবে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুক থেকে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ  দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, এসিল্যান্ড পরবর্তীতে ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে দাবি করেছেন লেখাটি তিনি লেখেননি। তার আইডি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান। 

ওই পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা। সেখানে তিনি বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এরপর তিনি ফিরে যান। এরও প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করা হয়। এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে জানতে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সরাইলের ইউএনও মো. মোশারফ হোসেন বলেন, “এসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক মহোদয় বলেছেন- তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে । পাশাপাশি বিষয়টি তদন্ত করতে বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ  দিদারুল আলম বলেন, “এসিল্যান্ডকে অব্যহতি দেওয়া হয়েছে। এসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি। এজন্য তার বিয়ষটি বিভাগীয়ভাবে তদন্ত করা হবে। এরপর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেসবুকে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক দাবি; এসিল্যান্ডকে অব্যাহতি

B
BN DESK | 26 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার