Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেসবুকে হঠাৎ ‘অ্যাডভান্সড প্রোটেকশন’

BN DESK
10 October 2025, 05:42 PM পড়তে ১ মিনিট
ফেসবুকে হঠাৎ ‘অ্যাডভান্সড প্রোটেকশন’

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বৃহস্পতিবার সকালে বিশ্বজুড়ে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী হঠাৎ করে তাদের অ্যাকাউন্টে লগইন করতে না পেরে বিপাকে পড়েছেন। জনপ্রিয় সার্ভিস মনিটরিং সাইট ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল প্রায় ১০টার দিকে সমস্যার রিপোর্ট হঠাৎ করেই বেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে শতাধিক ব্যবহারকারী একই সমস্যার কথা জানান। যা তাদের ট্র্যাকার গ্রাফে স্পষ্টভাবে দেখা গেছে।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে তাদের সামনে হঠাৎ করে ‘অ্যাডভান্সড প্রোটেকশন’ নামের একটি নতুন নিরাপত্তা স্ক্রিন ভেসে উঠছে। এই স্ক্রিনে প্রবেশের পর বেশিরভাগই আর লগইন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এর ফলে ব্যক্তিগত বার্তা, পেজ ব্যবস্থাপনা, এমনকি ব্যবসায়িক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।ফেসবুক কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এটি নিরাপত্তা ফিচারের হঠাৎ কোনো ত্রুটি, সার্ভার সমস্যার ফলাফল বা সম্ভাব্য সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য জরুরি আপডেটের অংশ হতে পারে।

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই টুইটারে (এক্স) ও অন্যান্য প্ল্যাটফর্মে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন এবং জানতে চাইছেন, ফেসবুক কখন স্বাভাবিক হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

ফেসবুকে হঠাৎ ‘অ্যাডভান্সড প্রোটেকশন’

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার