Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেসবুক উধাও কান্ডে টুইট করে যা বললেন জাকারবার্গ

BN DESK
06 March 2024, 11:34 AM পড়তে ১ মিনিট
ফেসবুক উধাও কান্ডে টুইট করে যা বললেন জাকারবার্গ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করেই অনেকের আইডি লগআউট হয়ে গেছে। পুনরায় আর লগিন হওয়া যাচ্ছে না। একই সঙ্গে ইনস্টাগ্রামও কাজ করছে না।

আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। যা এই রিপোর্ট লেখা পর্যন্ত ঠিক হয়নি।

এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সমস্য নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।


এর আগে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীরা বলেন, রাত ৯টার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগিন হওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বলে জানায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগিন হতে পারেননি।

বর্তমানে ফেসবুকের অ্যাপ এবং ম্যাসেঞ্জার এবং ওয়েবসাইট কোনোটাই কাজ করছে না বলে জানান ব্যবহারকারীরা। একই সঙ্গে ইনস্টাগ্রামও কাজ করছে না বলে জানিয়েছেন তারা।

ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ৩ লাখ ৯৯ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সংখ্যাটা প্রতি মিনিটে বৃদ্ধি পাচ্ছে। তবে এ বিষয়ে এখনও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কিছু জানা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

ফেসবুক উধাও কান্ডে টুইট করে যা বললেন জাকারবার্গ

B
BN DESK | 05 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার