Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

BN DESK
03 September 2026, 03:20 AM পড়তে ১ মিনিট
ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম মতের ভিন্নতা নেই। তাদের মধ্যে কোনো বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবিলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই।

মঙ্গলবার (২২জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের (বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন) নেতাদের বৈঠক শেষে যমুনার বাইরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয় হাইলাইট করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে সরকারকে আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। 

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের মধ্যে ঐক্য আছে- এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়।

দলগুলো ড. ইউনূসকে জানান, তাদের মধ্যে যে ঐক্য আছে তার আরেকটি প্রমাণ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা নিয়মিত যাচ্ছেন, কথা বলছেন।

রাজনৈতিক দলের নেতারা আশ্বস্ত করে জানিয়েছেন, তাদের ঐক্য ও একতা নিয়ে সরকারের মধ্যে কোনো রকম হতাশা, প্রশ্ন বা কোনো রকম টেনশন থাকার দরকার নেই।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

 
এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার