Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফ্যাসিস্ট সরকার বিদায় না হওয়া পর্যন্ত দেশের মানুষ মুক্তি পাবেনা : রেজাউল করিম বাদশা

BN DESK
05 September 2026, 07:48 PM পড়তে ১ মিনিট
ফ্যাসিস্ট সরকার বিদায় না হওয়া পর্যন্ত দেশের মানুষ মুক্তি পাবেনা : রেজাউল করিম বাদশা

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেছেন, একদলীয় নীলনক্সার নির্বাচনের মাধ্যমে এই অবৈধ সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এই ফ্যাসিস্ট সরকারের বিদায় না হওয়া পর্যন্ত দেশের মানুষ মুক্তি পাবেনা।

বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ শনিবার (৬ এপ্রিল) বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

বিশেষ আলোচন ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোর্শেদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় সদস্য জয়নায় আবেদীন চাঁন, হামিদুল হক চৌধুরী, শেখ তাহাউদ্দিন নাহিন, ভিপি খায়রুল বাশার, সাইফুল ইসলাম রনি, রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, সাইদুল ইসলাম, এনামুল হক নতুন, আব্দুল ওয়াদুদ, খাদেমুল ইসলাম, নাজমা আক্তার, নুরে আলম সিদ্দিকী রিগ্যান। এছাড়াও বগুড়া জেলা এবং শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী মাহফিলে অংশ নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ফ্যাসিস্ট সরকার বিদায় না হওয়া পর্যন্ত দেশের মানুষ মুক্তি পাবেনা : রেজাউল করিম বাদশা

B
BN DESK | 06 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার