Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফ্রান্সের দেওয়া মিরাজ যুদ্ধবিমান হারালো ইউক্রেন

BN DESK
02 September 2026, 10:35 PM পড়তে ১ মিনিট
ফ্রান্সের দেওয়া মিরাজ যুদ্ধবিমান হারালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দেওয়া একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান মিশনের সময় বিধ্বস্ত হয়েছে। বুধবার ভোরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। 

ভোরে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, দুঃখজনকভাবে, আমরা আমাদের একটি যুদ্ধবিমান হারিয়েছি। এটি ছিল ফ্রান্সের দেওয়া একটি অত্যন্ত কার্যকর মিরাজ জেট। তিনি আরও বলেন, রুশ বাহিনী বিমানটি ভূপাতিত করেনি, বরং পাইলট সময়মতো বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। 

ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, মিশনের সময় যান্ত্রিক সমস্যার কথা পাইলট ফ্লাইট পরিচালকের কাছে জানান। পরে পরিস্থিতি অনুযায়ী পাইলট যথাযথ পদক্ষেপ নিয়ে সফলভাবে ইজেক্ট করেন। এ ঘটনায় মাটিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বছরের শুরুতেই ফ্রান্স ইউক্রেনকে মিরাজ-২০০০ সিরিজের সুপারসনিক জেট সরবরাহ শুরু করে। রুশ আক্রমণ প্রতিরোধে ইউক্রেনীয় আকাশসীমা রক্ষায় এ জেটগুলো ব্যবহারের উদ্দেশ্যে ফ্রান্সে প্রশিক্ষণ নিয়েছেন ইউক্রেনের পাইলট ও যান্ত্রিক কর্মীরা। রুশ ইলেকট্রনিক জ্যামিং ঠেকাতে বিমানে প্রযুক্তিগত কিছু পরিবর্তনও আনা হয়েছে। খবর : রয়টার্স 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ফ্রান্সের দেওয়া মিরাজ যুদ্ধবিমান হারালো ইউক্রেন

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার