Logo
ট্রেন্ডিং: অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা ও লুটপাট বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি  নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে:নাহিদ ইসলাম

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

BN DESK
24 April 2026, 12:29 AM পড়তে ১ মিনিট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৈঠকে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে করণীয় বিষয়ে আলোচনা ও সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের একসঙ্গে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন-শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান। বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

B
BN DESK | 23 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার