Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

BN DESK
02 September 2026, 10:22 AM পড়তে ১ মিনিট
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

নিউজ ডেস্ক:  এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস (BHIS) অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। 

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে তারা বিক্ষোভ ও অবরোধ শুরু করে।  এতে দুর্ভোগে পড়তে সাধারণ যাত্রীরা। 

টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস (BHIS) অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ওই দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। 

খবর পেয়ে শিল্প ও জিএমপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নিতে কাজ করছেন।

শ্রমিকরা জানান, তারা গতমাসের বেতন এখনো পায়নি। এজন্য মহাসড়ক অবরোধ করেছেন। বেতন না দিলে মহাসড়ক ছাড়বেন না বলে জানান তারা। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, স্বল্পতম সময়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন। তাদেরকে বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার