Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

BN DESK
02 September 2026, 08:59 AM পড়তে ১ মিনিট
বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেছেন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। ফলে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ এখনো জানুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি। এ ছাড়া সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে জানতে পারেন আগামী কয়েক দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় তারা বিক্ষুব্ধ হয়ে বেতন পরিশোধের দাবিতে প্রথমে কারখানার সামনে পরে জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে।

সরেজমিনে দেখা যায়, বকেয়া বেতনের দাবিতে আজ সকাল ৯টা থেকে কারখানা সংলগ্ন এলাকা কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানাটিতে কর্মরত শ্রমিকরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক বলেন, গত কয়েক মাস ধরে কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন সময়মতো পরিশোধ করে না। গত ৯ তারিখে বেতন পরিশোধ ছাড়াই ১৩ তারিখ পর্যন্ত কারখানা সাধারণ ছুটি দিয়ে দেয়। পরে ১৫ তারিখে নোটিশ দিয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও ছুটি ঘোষণা করা হয়। আমরা গত মাসের বেতন এখনো না পাওয়ায় আমাদের ন্যায্য অধিকার বেতন প্রাপ্তির দাবিতে সড়কে আন্দোলন করছি।

 
 

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, কারখানাটির শ্রমিকরা তাদের জানুয়ারি মাসের বেতন না পাওয়ায় সড়কে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম)-এর সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

B
BN DESK | 16 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার