Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

BN DESK
07 April 2026, 09:54 PM পড়তে ১ মিনিট

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লায় ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। 

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯টা থেকে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শত শত ইপিজেড শ্রমিকদের স্লোগান দিতে দেখা গেছে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, গত ২০ মাস ধরে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত নাসা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এতে অনেক পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিনা নোটিশে কারখানা বন্ধ করা দিয়েছে উল্লেখ করে কুমিল্লা ইপিজেড নাসা কোম্পানির এক শ্রমিক জানান, দীর্ঘদিন যাবত শ্রমিকদের বেতন আটকে রেখেছে। আমাদের দাবি আদায় না হওয়া মহাসড়ক থেকে উঠব না।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তারা বলেন, আমরা যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি।

 
এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার