Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় একজনকে ড্রেনের পানির মধ্যে চুবিয়ে হত্যা

BN DESK
07 September 2026, 02:01 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় একজনকে ড্রেনের পানির মধ্যে চুবিয়ে  হত্যা

স্টাফ রিপোর্টার: বগুড়ায় আবারো হত্যাকাণ্ডের  ঘটনা ঘটেছে। এবার সদরের শেখেরকোলা ইউনিয়নের বালা কইগাড়ি গ্রামে ইউনুস আলী ৫০, নামে একজনকে ড্রেনের পানির মধ্যে চুবিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, গত তিন দিন আগে বালা কইগাড়ি গ্রামে ইউনুস আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে শাহীনের সাথে একই গ্রামের এক নারীর ধাক্কা লাগে। পরে এই ঘটনার জের ধরে আজ ২২ জুন রাত ৮ টার দিকে ওই নারীর পক্ষের লোকজন শাহিনের ছোট ভাই রসূলকে পেয়ে মারধর শুরু করে।

খবর পেয়ে ইউনুস আলী ঘটনা চলে এসে তার ছোট ছেলে রসূলকে রক্ষার জন্য চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন তাকেও মারপিট করে। এক পর্যায়ে তারা তাকে একটি ড্রেনের পানির মধ্যে মাথা ঠেসে ধরে রাখে।

এতে ঘটনাস্থলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলে পথিমধ্যে তিনি মারা যান। নিহত ইউনুস আলী শেখেরকোলা ইউনিয়নের বালাকই গাড়ি গ্রামের মৃত রিয়াজুদ্দিনের ছেলে।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে। ময়না তদন্তের জন্য ইউনুস আলীর লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় একজনকে ড্রেনের পানির মধ্যে চুবিয়ে হত্যা

B
BN DESK | 22 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার