Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় নারীদের জন্য চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস, ড্রাইভার ও সুপারভাইজার হবেন নারী

BN DESK
29 July 2026, 10:19 PM পড়তে ১ মিনিট

রাহাত রিটু: নারী ও শিশুদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ইতিহাসে নারী ক্ষমতায়ন ও নারী কল্যাণে এক নতুন অধ্যায় যুক্ত করে বগুড়ায় চালু হতে যাচ্ছে নারীদের জন্য ডেডিকেটেড দুটি বাস সার্ভিস।

বিআরটিসি বগুড়া ডিপোতে ইতিমধ্যেই বাস দুটি পৌঁছে গেছে। এই সার্ভিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—বাসের চালক, কন্ডাক্টর ও সুপারভাইজারসহ সব কর্মীই হবেন নারী।

নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন এবং গণপরিবহনে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিআরটিসি সূত্রে জানা গেছে, আগামী মাসে প্রধানমন্ত্রী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর পরই বগুড়া শহরে বাসগুলো নিয়মিত চলাচল শুরু করবে।

নতুন এই বাস সার্ভিসের সুনির্দিষ্ট রুট এবং ভাড়া সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। বিআরটিসি বগুড়া ডিপো ম্যানেজার মো. শাহিনুল ইসলাম জানান, ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বাস চলাচলের রুট এবং ভাড়া সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে। নির্দেশনা পেলেই বাস দুটি সড়কে নেমে পড়বে।

তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, বাস দুটি শহরের অন্যতম ব্যস্ততম রুট বনানী থেকে মাটিডালি পর্যন্ত চলাচল করতে পারে এবং প্রাথমিক ভাড়া হতে পারে ১০ টাকা। অন্যদিকে, একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, বাসগুলো প্রথম বাইপাস সড়ক দিয়েও চলাচল করতে পারে।

উল্লেখ্য, এর আগেও নারী যাত্রীদের সুবিধার্থে বিআরটিসি উদ্যোগ নিয়েছিল। ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন চারদলীয় জোট সরকারের সময় বগুড়ায় নারী যাত্রীদের জন্য বিআরটিসি টাউন সার্ভিস চালু করা হয়েছিল। তবে সে সময় পর্যাপ্ত যাত্রী না পাওয়ার কারণে কিছুদিনের মধ্যেই সার্ভিসটি বন্ধ হয়ে যায়।

তবে বর্তমান সময়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কর্মজীবী নারী, ছাত্রী এবং দৈনন্দিন কাজে বের হওয়া নারীদের সংখ্যা এখন বহু গুণ বেড়েছে। তার ওপর চালক থেকে শুরু করে পুরো পরিচালন দল নারী হওয়ায় এটি সাধারণ নারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ প্রতিবেদন

বগুড়ায় নারীদের জন্য চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস, ড্রাইভার ও সুপারভাইজার হবেন নারী

B
BN DESK | 29 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার