Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

BN DESK
04 September 2026, 03:48 PM পড়তে ১ মিনিট
বগুড়া সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় রহিমা খাতুন (৭) নামের একজন শিশু নিহত হয়েছে। নিহত রহিমা উপজেলার নিজবলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
 
গতকাল রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে। সে নিজবলাইল গ্রামের সাইদুল আকন্দের ছেলে।
 
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ রবিবার বিকালে শিশু রহিমা তাদের নিজ বাড়ি থেকে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের অপর পাশে খেলাধুলা করতে যায়। খেলাধুলা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেড়িবাঁধ পার হয়ে বাড়িতে ফেরার চেষ্টা করে। কিন্তু সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সে ধাক্কা খায়। ধাক্কায় ঘটনাস্থলে শিশু গুরুতর আহত হয়। সেখানে থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু হাসপাতালে নেয়ার আগে পথিমধ্যে শিশুটি মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ব্যাটারি চালিত অটোরিকশা চালক কে আটক করে সারিয়াকান্দি থানায় সোপর্দ করে।
 
সারিয়াকান্দি থানার ওসি তদন্ত নূর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার শাকিল নামের একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালককে আটক করা হয়েছে।
এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

B
BN DESK | 24 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার