Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়াতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি : শিক্ষার্থীদের মিছিল, বিক্ষোভ সমাবেশ

BN DESK
05 September 2026, 06:51 PM পড়তে ১ মিনিট
বগুড়াতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি : শিক্ষার্থীদের মিছিল,  বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার : ‘কোটা সংস্কার অন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের’ প্রতিবাদে ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৩১ জুলাই) বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা। 

কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল ১১টার পর পর শিক্ষার্থীরা শহরের জলেশ্বরীতলার শহীদ আব্দুল জব্বার সড়কে সমবেত হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে কালি মন্দিরের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশের বাধা পেরিয়ে শিক্ষার্থীরা কোর্টের সামনে এগিয়ে আসলে সেখানে আরেক দফা তাদের বাধা প্রদান করা হয়। পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের কিছুটা ধাক্কাধাক্কি হলেও কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। 

 শিক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে ঘুরে মিছিল নিয়ে কালি মন্দির হয়ে জেলখানা মোড়ে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় স্লোগানে স্লোগানে ওই এলাকা মুখরিত হয়ে ওঠে।

তাদের হাতে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বুকে দাবি লিখে নিয়েও রাস্তায় নামেন অনেক শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা সমাবেশের পর বেলা ১টার দিকে শান্তিপূর্ণভাবে সমাবেশস্থল ত্যাগ করে চলে যান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়াতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি : শিক্ষার্থীদের মিছিল, বিক্ষোভ সমাবেশ

B
BN DESK | 31 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার