Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে এক নারীকে মারধর করে টাকা ও মোবাইল নেয়ার অভিযোগ

BN DESK
04 September 2026, 04:35 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির কুন্দগ্রামে পূর্বশক্রতার জের ধরে সোনাভান সুমি (৫০) নামের এক নারীকে মারধর করে তার বাড়ি থেকে টাকা ও মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার উপজেলার কুন্দগ্রাম তেমাথা দক্ষিণপাড়ার মৃত রহিম উদ্দিন সরদারের মেয়ে সোনাভান সুমি বাদি হয়ে আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে থানায় একই গ্রামের নাছির উদ্দিন, মারুফা জৈবন, আতিয়া বেগম ও মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, বিবাদিরা সম্পত্তি বিষয়ে পূর্বশক্রতার জের ধরে গত ৭ এপ্রিল বিকেলে সুমির বাড়ির ভিতরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাদিকে এলোপাথারী মারধরে আহত করেন। এরপর তার ঘরে প্রবেশ করে ৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোনে নিয়ে যায়।

সুমি জানান, তিনি চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে দেরি হয়েছে। বিবাদি মোফাজ্জল হোসেন জানান, ওই নারী এর আগেও নানাভাবে পাড়া-প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিমাংসা করে দিলেও তিনি মানেন না। ওই দিনের ঘটনা সঠিক নয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে এক নারীকে মারধর করে টাকা ও মোবাইল নেয়ার অভিযোগ

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার