Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে এক মাদক কারবারির জেল-জরিমানা

BN DESK
04 September 2026, 04:39 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সুজন মিয়া (৩৪) নামের এক মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এই রায় দেন। দন্ডপ্রাপ্ত সুজন মিয়া উপজেলার কেল্লাপাড়া ছাতনি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে সুজন মিয়া নামের উল্লেখিত মাদককারবারিকে দুইপিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়। ওই দিন দন্ডপ্রাপ্তকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে এক মাদক কারবারির জেল-জরিমানা

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার