Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় আটক ২

BN DESK
04 September 2026, 05:30 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে দিনের বেলা প্রবাসীর স্ত্রীর ছাগল চুরি করে পালানোর সময় জনতা দুই ছাগল চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলো-বগুড়া সদরের নামুজা ভান্ডারিপাড়া এলাকার জাহাঙ্গীর প্রামানিকের ছেলে হৃদয় প্রামানিক (২২) ও একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান (২৮)।

পুলিশ জানায়, উপজেলার তারতা গ্রামের প্রবাসী সাহিদুল ইসলামের স্ত্রী গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দগ্রাম ছাতুয়া পূর্বসিংড়া রাস্তার পাশে বাড়ির সামনে তার পালিত কালো রংয়ের একটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুই যুবক কৌশলে ছাগলটির বাঁধন খুলে তাদের সিএনজিচালিত অটোরিকশায় তুলে চুরি করে আদমদীঘির কুন্দগ্রাম বাজারের দিকে পালায়।

এসময় প্রবাসীর স্ত্রীর প্রতিবেশী ভাতিজা জিহাদ হোসেন টের পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থানে ছাগলসহ হৃদয় প্রামানিক ও মোস্তাফিজার রহমানকে আটক করে।

পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনসহ তাদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় রাতে ছাগলের মালিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় আটক ২

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার