Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারি গ্রেফতার

BN DESK
05 May 2026, 02:17 AM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিক্রি করার সময় পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ সাগর হোসেন (৩৫) ও মুক্তার হোসেন (৩২) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এসময় মাদক বিক্রির নগদ ৭০০টাকা জব্দ করা হয়।

আজ সোমবার (৪ মে) বেলা ১১টায় আদমদীঘির উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী বটতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাগর হোসেন আদমদীঘি উপজেলার ইয়ার্ড কলোনী এলাকার বাচ্চু প্রামানিকের ছেলে ও মুক্তার হোসেন ডালম্বা পশ্চিমপাড়ার রশিদুল ইসলাম বাবুর ছেলে।

পুলিশ জানায়, আজ সোমবার (৪ মে) সকালে আদমদীঘির ইয়ার্ড কলোনী বটতলা চৌ রাস্তা মোড় এলাকায় মাদক বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে সাগর হোসেন ও মুক্তার হোসেন নামের ওই দুইজনকে গ্রেফতার করার পর তাদের দেহ তল্লাশি করে তাদরে পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রির ৭০০টাকা জব্দ করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু করে ওই দিন দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার