Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে বিঘ্ন সৃষ্টি

BN DESK
04 September 2026, 03:16 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি প্রতিনিধি : আদমদীঘি উপজেলার কড়ই সাহানাপাড়ায় সহোদর দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের বাড়ির সামনে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দেয়ায় পরিবারটি প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে তাদের চলাচলের মারাত্মক বিঘ্ন হচ্ছে বলে ভোক্তভোগী এনামুল ইসলাম অভিযোগ করেন।

জানা যায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই সাহানাপাড়া গ্রামের মৃত রফি সাহানার ছেলে এনামুল ইসলাম ও তার ছোট ভাই রেজাউল ইসলামের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এনামুল ইসলামের বাড়ির সামনে প্রায় তিন মাস আগে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে তাদের চলাচলের রাস্তা প্রায় বন্ধ করে রেখেছেন তারই ছোট ভাই রেজাউল ইসলাম।

ফলে এনামুল ইসলামের পরিবারের বাড়ি থেকে বের হতে নানা বিঘ্ন বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে গ্রামে কয়েক দফায় সালিশ-বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি। এদিকে চলাচলের রাস্তায় বাশেঁর খুঁটির বেড়া দিয়ে রাখায় পরিবারটির প্রায় অবরুদ্ধ অবস্থায় চলাচল করতে হচ্ছে।

ভুক্তভোগী এনামুল ইসলাম জানায়, তার বাবার পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা না করেই জোরপূর্বক তার বাড়ির সামনে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন। এতে হাট-বাজার,কাজকর্মের জন্য চলাচলে বিঘ্ন হচ্ছে।

প্রতিপক্ষ তার ভাই  রেজাউল ইসলাম বলেন. বাবার পৈত্রিক সম্পত্তির ভাগের চেয়ে বেশি বিক্রি করেন বড় ভাই এনামুল ইসলাম। এ কারণে আমার অংশে ওই খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে রেখেছি।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে বিঘ্ন সৃষ্টি

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার