Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

BN DESK
04 September 2026, 03:52 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। আজ রোববার (২৯ মার্চ) সকাল থেকে পর্যায়ক্রমে তিনি-আদমদীঘি থানা, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস এবং সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত উপকারভোগীদের ১০ জনকে সেলাইমেশিন এবং ১০ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার