Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে মদ্যপায়ীর জেল-জরিমানা

BN DESK
05 September 2026, 10:23 AM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে নাঈম মন্ডল (২৬) নামের এক মদ্যপায়ীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এই রায় দেন। দন্ডপ্রাপ্ত নাঈম মন্ডল আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের আইজুল মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ছাতিয়ানগ্রাম এলাকা থেকে উল্লেখিত মদ সেবনকারি এক লিটার মদসহ আটক করার পর ঘটনাস্থলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড করেন ও জব্দকৃত চোলাই মদ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে মদ্যপায়ীর জেল-জরিমানা

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার