Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

BN DESK
04 September 2026, 04:37 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজলে রাব্বি (৩২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ফজলে রাব্বি উপজেলার চাঁপাপুরের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে। গতকাল শুক্রবার বিকেলে আদমদীঘির চাঁপাপুর বাজারের বিশ্বাস মার্কেটের দ্বিতীয়তলা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চাঁপাপুর বাজারের জনৈক ইমরান হোসেন বিশ্বাস ওরফে লাল্টুর মালিকানাধীন বিশ্বাস মার্কেটের ২য় তলায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদেরর ভিত্তিতে পুলিশের একটি টিম ওই মার্কেটে অভিযান চালিয়ে মাদককারবারি ফজলে রাব্বিকে আটক করে তার প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এসময় অন্যরা পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার