Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

BN DESK
06 April 2026, 04:39 AM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা ‘খ’ অঞ্চলের সদস্যরা আদমদীঘিতে অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফ হোসেন (২৯) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।

সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামের রশিদ আলীর ছেলে। গতকাল শনিবার বিকেলে তার শয়ন ঘরে তাকে তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম মন্ডল জানান, গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আরিফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির বাম কোচরে পলিথিতে অভিনব উপায়ে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়। এ ঘটনায় রাতে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার