Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে শেষ মুহুর্তে নারী ক্রেতাদের ভিড়

BN DESK
04 September 2026, 03:38 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আর কদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদে থাকে বিশেষ আনন্দ ঘেরা। নিজেদের বর্ণিল সাজে সাজাতে তরুন তরুনী, কিশোর কিশোরী ও শিশুদের জন্য চাই নতুন জামা কাপড়ের সাথে জুতা,নানা ধরণের প্রসাাধন সামগ্রীর চাহিদা।

এবার ঈদে বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহার পৌরসভাসহ বিভিন্ন মার্কেট ও বিপণী বিতান গুলোতে নানা ধরণের কালেকশনে ভরপুর করে ফেলেছে দোকানীরা। এই ঈদে তরুনীদের বেশি পছন্দ পাকিস্থানি থ্রি-পিস, গ্রারারা. জমজম থ্রি-পিস ও ইন্ডিয়ান বোম্বাই।

বাজারে থ্রি-পিচ কিনতে আসা কেয়া সুলতানা জানায়,এবার ঈদের গ্রারারা ও জমজম থ্রিপিস আকর্ষনীয় হলেও দাম অনেক বেশি। গ্রারারা থ্রি-পিস কিনেছি ৬ হাজার ৫০০ টাকায়, জমজম থ্রি-পিস বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়া পাকিস্তানি ফার্সি থ্রিপিস ২ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা, আফগান থ্রি-পিস ৪ থেকে ৫ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।

জাফরান পাঞ্জাবী ক্রেতা আবু বক্কর ছিদ্দিক ২ হাজার টাকা, সুতি পাঞ্জাবি ক্রেতা জিহাদ হোসেন ৩ হাজার ৫০০ টকা ও  ভারতীয় তোসর পাঞ্জাবি ক্রেতা রিয়াদ হোসেন কিনেছেন ৩ হাজার ২০০ টাকায়।

ব্যবসায়ী ফেরদৌস হোসেন ভোলা জানায়, এবার ঈদে বেচাকেনা ভালই শুরু হয়েছে। জিনিসপত্রের দাম একটু বেশি হলেও শেষ মুহুর্তে বিক্রি ভাল হচ্ছে। জান্নাত কসমেটিক্স-এর মালিক ফারুক হোসেন জানায়. মেকাপ-বক্স, লিপষ্টিকসহ সব জিনিসের দাম বেশি হলেও বেচাকেনা ভাল হচ্ছে। বাজারে মহিলা ও তরুনীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে শেষ মুহুর্তে নারী ক্রেতাদের ভিড়

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার