Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার কাহালুতে ৩ টি টিয়া পাখি অবমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার

BN DESK
02 April 2026, 03:41 AM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলা বন বিভাগ কর্তৃক উদ্ধার করা ৩ টি দেশি টিয়া পাখি  অবমুক্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।

জানা গেছে, আজ বুধবার (১ এপ্রিল) সকালে কাহালু উপজেলা বন বিভাগের ফরেস্টার হাসান আল তারিখ উপজেলার কালাই ইউনিয়নের সুখানগাড়ী নামক গ্রামের পাশে  ভুট্টা ক্ষেতের মধ্যে  খাঁচার ভিতরে রাখা  ৩ টি দেশি টিয়া পাখি  এবং পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করে উপজেলায় নিয়ে  আসেন।

এরপর উপজেলা ভেটেরীনারি  সার্জনের মাধ্যমে পাখি ৩ টির স্বাস্থ্য  পরীক্ষা শেষে  উপজেলা পরিষদ চত্বর থেকে  উপজেলা নির্বাহী অফিসার পাখিগুলোকে মুক্ত আকাশে  অবমুক্ত করেন। এছাড়া পাখি শিকারের জব্দ করা সরঞ্জাম  সমুহ আগুন দিয়ে পুড়ে ফেলা হয়।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার কাহালুতে ৩ টি টিয়া পাখি অবমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার