Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার কাহালুর বীরকেদারে প্রায় ১৫০ হেক্টর জমির ধান পানির নিচে

BN DESK
03 September 2026, 06:58 AM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন এলাকার প্রায় ১৫০ হেক্টর জমির পাকা ধান বৃষ্টির পানিতে গলা পর্যন্ত ডুবে থাকায় হুমকীর মুখে পড়েছে। বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের উত্তর পাশ দিয়ে যাওয়া শেকাহার বাসস্ট্যান্ড থেকে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা সংলগ্ন নাগর নদ পর্যন্ত সরকারি পুরো খালটি কচুরি পানা দিয়ে ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে বৃষ্টির পানিতে ওই এলাকার পুরো ধান ক্ষেতের মাঠ ডুবে যায়। আর সেই পানি কোন ভাবেই নিস্কাশন হয় না।

এতে বীরকেদার ইউনিয়নের শেখাহার, ডেপুইল, কাজিপাড়া, অভিলম্ব এবং ছাতুয়ারপাড়া গ্রাম এলাকার মাঠের পাকা ধান কৃষকেরা ঘরে তুলতে পারছেনা। এলাকার কৃষকেরা জানান, শুধু কচুরিপানা খালের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেনা। এলাকার কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এদিকে সড়কের দক্ষিণ পাশ দিয়ে যাওয়া সরকারি খালটির কোন অস্তিত্ব চোখে পড়ে না।

দক্ষিণ পাশের প্রায় পুরো খালটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দখলে চলে গেছে। অপর দিকে মাঠের পানি নিস্কাশন হতে না হয়ে পানি গ্রামের চলে যাচ্ছে। এমনকি ওই ইউনিয়নের ডিপুইল গ্রামের কবরস্থান মাঠের পানির চাপে ডুবে যাওয়ায় ওই গ্রামে মানুষ মৃত ব্যক্তির দাফন করা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। এছাড়া এলাকার অনেক বসতবাড়িঘর হুমকীর সম্মুখীন হয়েছে।

মাঠের পানি নিস্কাশনের প্রতিকার চেয়ে ওই এলাকার কৃষককুল প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে কাহালু উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা কৃষি অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন। এ বিষয়ে বীরকেদার ইউ’পি চেয়ারম্যান মো: ছেলিম উদ্দিন প্রামানিকের সাথে কথা হলে তিনি বলেন ২/১ দিনের খাল সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার কাহালুর বীরকেদারে প্রায় ১৫০ হেক্টর জমির ধান পানির নিচে

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার