Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে ঈদগাহের ঢালাই কাজের উদ্বোধন করলেন সুরাইয়া জেরিন রনি এমপি

BN DESK
11 May 2026, 03:57 AM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি আজ রোববার (১০ মে) বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী ঈদগাহের ঢালাই কাজের উদ্বোধন  করেছেন।

উদ্বোধন উপলক্ষে জাগুলী ঈদগাহ কমিটি আয়োজিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন সামছুজ্জোহা তালুকদার শামিম। এসময় বক্তব্য রাখেন-বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, গাবতলী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, বিপ্লব মিয়া, মেহেদি হাসান প্রমুখ। এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সুরাইয়া জেরিন রনি বলেন, জাগুলী ঈদগাহের বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দেওয়া হবে। এতে করে ঈদগাহের ধর্মপ্রাণ মুসল্লিদের ঈদের জামাত ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনায় আরও সুবিধা হবে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে ঈদগাহের ঢালাই কাজের উদ্বোধন করলেন সুরাইয়া জেরিন রনি এমপি

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার