Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে জামায়াতের পক্ষে মহিলা সমাবেশ ও মিছিল

BN DESK
07 February 2026, 10:59 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ গাবতলী-শাজাহানপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার এমপি প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে উপজেলা মহিলা জামায়াতে ইসলামীর আয়োজনে মহিলা সমাবেশ ও মিছিল করা হয়।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) গাবতলী পাইলট স্কুলমাঠে উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ গোলাম রব্বানী। তিনি বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে। স্বনির্ভরশীল দেশ গড়তে সকলের সহযোগিতার প্রয়োজন।

এইজন্য দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বরেন্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাজেদা সামাদ, রাফিয়া সুলতানা রাফি প্রমুখ।

এসময় মহিলা জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। শেষে নারী হেনস্থার প্রতিবাদে ও দাঁড়িপাল্লার পক্ষে একটি মিছিল থানা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে জামায়াতের পক্ষে মহিলা সমাবেশ ও মিছিল

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার