Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে মাদক সেবনকারী ৩ জনকে গ্রেফতার

BN DESK
06 September 2026, 12:24 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তিন ইয়াবা সেবনকারীকে আটক করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামে এই যৌথ অভিযান চালানো হয়।

এসময় ইয়াবা সেবনরত অবস্থায় হাতিবান্ধা মধ্যপাড়ার মৃত জলিলের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাগর (২৯) ও একই ইউনিয়নের ভুলিগাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে হাসিবুর রহমান (২৮) কে আটক করে পুলিশ।

এ সময়ে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনকারী আব্দুর রাজ্জাককে ৪মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬শ’ টাকা জরিমানা, সাগরকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা এবং হাসিবুর রহমানকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা প্রদান করে। আজ শুক্রবার (১২ জুন) বিকেলেই থানা পুলিশ তাদের ৩জনকে জেলহাজতে প্ররণ করেছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে মাদক সেবনকারী ৩ জনকে গ্রেফতার

B
BN DESK | 13 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার