Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে নিহত ১: আহত ৪

BN DESK
04 September 2026, 01:59 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার খুঁনিহাড়া এলাকায় নির্মাণাধীন মাক্স ফেয়ার কোল্ড স্টোর এর ছাদ ধসে আমিনুর রহমান (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায়। নিহত আমিনুর রহমান (৩০) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আজিজুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল রোববার উপজেলার চামরুল ইউনিয়নের খুঁনিহাড়া এলাকায় নির্মাণাধীন মাক্স ফেয়ার কোল্ড স্টোরের মেশিন ঘরের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ঢালাইয়ের কাজ শেষ পর্যায়ে ঢালাই ঘরের খুঁটি ঠিক আছে কী না দেখতে মিস্ত্রি আমিনুর রহমান ভিতরে প্রবেশ করে। এ সময় হঠাৎ বিকট শব্দ করে নির্মাণাধীন ছাদ ধসে পড়ে।

ঘটনাস্থলেই মিস্ত্রি আমিনুর রহমান মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ভিতর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ছাড়াও ঢালাইয়ের সাথে ছাদ থেকে পড়ে মিস্ত্রি সাজেদুল ইসলাম (৩৫), ঢালাইয়ের কাজে নিয়োজিত তাহাজুল ইসলাম(৩৫), বেলাল হোসেন (২৫) সহ ৪ জন আহত হন। নির্মাণাধীন স্টোরে ম্যানেজার রিপন ও হেড মিস্ত্রি আইনুল ইসলাম জানান, নিহত আমিনুর রহমান খুঁটি চেক করতে নির্মাণাধীন ছাদ ঢালাইকৃত মেশিন ঘরের ভিতরে প্রবেশ করে অসাবধানতাবসত খুঁটি নড়িয়ে ফেলে।

এতে সদ্য ঢালাইকৃত অংশ ধসে তার গায়ের উপর পড়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরও একজন মিস্ত্রিসহ ঢালাই কাজে অঅরও তিনজন সামান্য আহতও হয়েছেন। থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, এ সংক্রান্তে মৃত আমিনুর রহমানের চাচাত ভাই রশিদুল ইসলাম একটি অপমৃত্যুর অভিযোগ করেছেন।

অভিযোগ মূলে এসআই আব্দুল খালেক আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থানায় মামলা করেছেন। মৃত্যুর রহস্য উৎঘাটনের জন্য আমিনুর রহমানের লাশ আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে নিহত ১: আহত ৪

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার