Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি’র গণমিছিল

BN DESK
08 February 2026, 11:03 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের নের্তৃত্বে দুপচাঁচিয়ায় গণমিছিল বের করা হয়। উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে স্থানীয় জাহানারা কামরুজ্জামান ডিগ্রী কলেজ মাঠ থেকে গণমিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে বিএনপি’র প্রার্থী আব্দুল মহিত তালুকদার ছাড়াও দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারজ্জামান তুহিন, বিএনপি নেতা মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস সাখিদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, জাহেদুল হক তালুকদার কাজল, ইউনুস আলী মহলদার মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি সুলতানা হায়াত আশফিয়া সিলভা, উপজেলা ছাত্রদলের সভাপতি শামিম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম খান বর্ষণসহ প্রায় ১০ হাজার বিএনপির নেতাকর্মী সমর্থকরা এই গণমিছিলে অংশ গ্রহন করে।

মিছিল শেষে ঊষা প্লাজা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার, বিএনপি নেতা মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, নুরুল ইসলাম খান হিরু প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি’র গণমিছিল

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার