Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৬

BN DESK
04 September 2026, 09:25 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, ঘটনার দিন রোববার রাতে পুলিশ রাত্রীকালিন গ্রেফতারি পরোয়ানামূলে আসামিদের গ্রেফতারে অভিযানে বের হোন।

উপজেলা চামরুল ইউনিয়নের মোস্তফাপুর বাজার সংলগ্ন ভাড়া একটি বাসায় মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান বাসায় বসবাসকারী ইয়াছিন আলীর ছেলে মানিক ওরফে হযরত আলী (২৮), পার্শ্ববর্তী জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের বাবলু মিয়ার ছেলে সুজন মিয়া (৩০), খোসালপুর নওপাড়া মৃত আব্দুল মজিদের ছেলে রাজু আহম্মেদ ওরফে আলী হায়দার (৩০) ও নান্দাইলদীঘি গ্রামের রেজাউল করিমে ছেলে দুলাল হোসেনকে (২৮) আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ সংক্রান্তে আজ সোমবার (১১ মে) থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই থানায় একাধিক মাদক মামলায় মামলা রয়েছে। এছাড়াও সন্দেহজনক ভাবে উপজেলা আলতাফ নগর এলাকা নজরুল ইসলামের ছেলে আহসান হাবিব (২৩) ও নওগাঁ জেলার রানি নগর উপজেলার পারইল গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে শামিম হোসেন (২৪)। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ সোমবার (১১ মে) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৬

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার