Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারীর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড

BN DESK
12 May 2026, 03:48 AM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী জাহিদ হাসান জনি (৩২) কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। গতকাল রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম পুলিশ ফোর্স সহ উপজেলার তালোড়ার পৌরসভার মেঘা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য যান। এ সময় মৃত রেজাউল করিম ঠান্ডুর বাড়ির উত্তরে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ছেলে জাহিদ হাসান জনি (৩২) দৌড়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ ও তার পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে পেপার মিলের কাছ থেকে জাহিদ হাসান জনিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগে তাকে উক্ত দন্ড প্রদান করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, আসামির বিরুদ্ধে ১০ এর অধিক মামলা বিচারাধীন রয়েছে। কারাদন্ডপ্রাপ্ত আসামিকে গতকাল রোববার বিকেলেই বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারীর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার