Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৮

BN DESK
07 September 2026, 06:07 AM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অটোভ্যান চালক আব্দুল মজিদ ওরফে মোজাম শাহ (৫৫) হত্যা মামলার সন্দেহজনক আসামি উপজেলার জিয়ানগর খিদিরপাড়ার ছমির উদ্দিন মন্ডলের ছেলে কামরুজ্জামান মন্ডল ওরফে মুক্তা (২৯), প্রতারণা মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি ডাকাহার গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আবু ওবায়দা ও ৩মাসের সাজাপ্রাপ্ত আসামি জিয়ানগর খিদিরপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে রাশেদ রানা।

গ্রেফতারী পরোয়ানামূলে পশ্চিম আলোহালী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নিলু ওরফে লিজাম, ধাপ-সুখানগাড়ি গ্রামের মৃত শাহিন মন্ডলের ছেলে সাগর মন্ডল, পূর্ব বোরাই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে কহিনুর ফকির, সঞ্জয়পুর গ্রামের আখের ফকিরের ছেলে খোকন ও পশ্চিম বোরাই গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে শিপন আলী।

দুপচাাঁচয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বুধবার (৪ মার্চ) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৮

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার