Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

BN DESK
04 September 2026, 02:24 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ক্রেতা সেজে অভিনব কৌশলে গোলাম মোস্তফা (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধৃত গোলাম মোস্তফা উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। গতকাল রোববার মধ্যরাতে তার নিজ গ্রামের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গোলাম মোস্তফা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। গতকাল রোববার রাতেও ধেরুয়াহাটি গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াবা বিক্রি করছিল গোলাম মোস্তফা। এ সময় পুলিশ সদস্যরা ছদ্মবেশে মাদকদ্রব্য কেনার জন্য ওই  রাস্তায় পৌঁছে।

এরপর মাদক কারবারির সঙ্গে দর দামের এক পর্যায়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গোলাম মোস্তফার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার